Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রাম বন্দরে দৈনিক গড়ে ২২৫ কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে

BN DESK
03 September 2026, 04:40 AM পড়তে ১ মিনিট
চট্টগ্রাম বন্দরে দৈনিক গড়ে ২২৫ কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে
চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের পরিচালনার প্রথম সাত দিনে (৭ জুলাই থেকে ১৩ জুলাই) কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। প্রতিদিন গড়ে ২২৫ টি ইইউএস কন্টেইনার হ্যান্ডলিং বেশি হয়েছে, যা একটি ইতিবাচক প্রবৃদ্ধি নির্দেশ করে।
 
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালটি দীর্ঘদিন সাইফ পাওয়ারটেক লিমিটেড কর্তৃক পরিচালিত হয়ে আসছিল। গত ৬ জুলাই সাইফ পাওয়ারটেক লিমিটেডের সঙ্গে বন্দরের চুক্তির মেয়াদ শেষ হয়। নৌপরিবহণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী গত ৭ জুলাই থেকে এনসিটি টার্মিনালের দায়িত্ব গ্রহণ করে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড।
 
চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড দায়িত্ব পাওয়ার পর (৭ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত) গত ৭ দিনে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড কর্তৃক ১০টি জাহাজের কন্টেইনার লোডিং-আনলোডিং সফলভাবে সম্পন্ন করা হয়েছে। বর্তমানে এনসিটি’র ৪টি জেটিতে একযোগে ৪টি জাহাজে অপারেশন চলছে। এর আগের ৭ দিনে (গত ১ জুলাই ৬ জুলাই পর্যন্ত) সাইফ পাওয়ারটেক লিমিটেড প্রতিদিন গড়ে ২,৯৫৬ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করেছে। এরপরের ৭ দিনে (৭ জুলাই থেকে ১২ জুলাই) চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড কর্তৃক প্রতিদিন গড়ে ৩,১৮১ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

চট্টগ্রাম বন্দরে দৈনিক গড়ে ২২৫ কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে

B
BN DESK | 13 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার