Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

BN DESK
09 May 2026, 06:00 PM পড়তে ১ মিনিট

চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এসেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইওএস সাগর। গতকাল জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। বহুজাতিক সমুদ্র সহযোগিতা কর্মসূচি ‘আইওএস সাগর ২০২৬’-এর অংশ হিসেবে এ সফরকে ভারত ও বাংলাদেশের মধ্যকার কৌশলগত সম্পর্কের গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের জলসীমায় প্রবেশের পর জাহাজটিকে স্বাগত জানায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস আলী হায়দার (এফ-১৭)। পরে ভারতীয় জাহাজটিকে এসকর্ট করে চট্টগ্রাম বন্দর পর্যন্ত নিয়ে আসে। সফরকালে আইওএস সাগরের অধিনায়ক চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার এবং এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এসব বৈঠকে দুই দেশের নৌবাহিনীর মধ্যে সামুদ্রিক সহযোগিতা ও পেশাগত বিনিময় আরও জোরদারের বিষয়ে আলোচনা হবে। সফরের অন্যতম আকর্ষণ হিসেবে উভয় নৌবাহিনীর মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের কথা রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

B
BN DESK | 09 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার