Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রাম বিমানবন্দরে ইলেকট্রিক সিগারেট ও সরঞ্জাম জব্দ করলো এনএসআই

BN DESK
10 October 2025, 05:47 AM পড়তে ১ মিনিট
চট্টগ্রাম বিমানবন্দরে ইলেকট্রিক সিগারেট ও সরঞ্জাম জব্দ করলো এনএসআই

নিউজ ডেস্ক:  চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা একটি ফ্লাইটের যাত্রী মোহাম্মদ আইয়ুবের কাছ থেকে  বিপুল পরিমাণ ইলেকট্রিক সিগারেট, রিফিল, কার্টিজ, কয়েলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)।

রবিাবর (২২ জুন) সকালেএসব পণ্য জব্দ হয়। শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, লাগেজ নিয়ে বিমান বন্দরের কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই সদস্যরা যাত্রী আইয়ুবের ব্যাগেজ তল্লাশি করেন। তার লাগেজের ভেতর থেকে ২০টি ইলেকট্রিক সিগারেট, ৪৯০টি সিগারেট রিফিল লিকুইড, ২৮০টি সিগারেট কার্টিজ এবং ৩০টি সিগারেট কয়েল পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ১০ লাখ ৭৩ হাজার টাকা। 

তিনি জানান, এ ঘটনায় কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। 

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রাম বিমানবন্দরে ইলেকট্রিক সিগারেট ও সরঞ্জাম জব্দ করলো এনএসআই

B
BN DESK | 22 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার