Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রাম বিমানবন্দরে একদিনে আরও ৭ ফ্লাইট বাতিল

BN DESK
26 March 2026, 05:47 PM পড়তে ১ মিনিট

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি তীব্র আকার ধারণ করায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিল অব্যাহত রয়েছে। সর্বশেষ বুধবার (২৫ মার্চ) একদিনে ৭ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আগত ২টি আগমন ও ২টি বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী ১টি বহির্গমন ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার ১টি আগমন ও ১টি বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়েছে।

তবে বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আগত ৮টি আগমন ফ্লাইট এবং ৪টি বহির্গমন ফ্লাইট সীমিত পরিসরে চলাচল করেছে। সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের শারজাহ, দুবাই ও আবুধাবি থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলোর স্থবিরতা এখনও অপরিবর্তিত রয়েছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের শারজাহ, দুবাই ও আবুধাবি থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলোর স্থবিরতা এখনও অপরিবর্তিত রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে আজকের ৭টি ফ্লাইটসহ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ১৮৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

চট্টগ্রাম বিমানবন্দরে একদিনে আরও ৭ ফ্লাইট বাতিল

B
BN DESK | 26 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার