Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রাম সিটি কলেজে দেয়ালে গুপ্ত’ লেখা নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০

BN DESK
04 September 2026, 11:45 PM পড়তে ১ মিনিট

চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দুই দফা সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) কলেজ ক্যাম্পাস ও নিউ মার্কেট সংলগ্ন আইস ফ্যাক্টরি সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বিকেলে ছাত্রদলের নেতাকর্মীরা কলেজ রোড ও নালাপাড়া এলাকায় ‘শিবিরমুক্ত ক্যাম্পাস’ দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

সিএমপির দক্ষিণ জোনের উপকমিশনার মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও কলেজ সূত্র জানায়, জুলাই আন্দোলনের সময় ক্যাম্পাসের একটি ভবনে আঁকা গ্রাফিতিতে লেখা ছিল, ‘ছাত্ররাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস।’ পরে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল নেতাকর্মী ‘ছাত্র’ শব্দটি মুছে দিয়ে সেখানে ‘গুপ্ত’ লেখেন।

এ ঘটনার একটি ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন মামুন। ওই ভিডিও নিয়ে আজ ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই সময় ক্যাম্পাসে মাস্টার্স পরীক্ষা চলছিল। এরই মধ্যে দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ালে বেশ কয়েকজন আহত হন।

পরে ছাত্রশিবির বিকেল ৪টায় নিউ মার্কেট এলাকায় সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়। ওই সময় উভয়পক্ষের মিছিল মুখোমুখি হলে আবারও সংঘর্ষ হয়। কলেজের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইটের আঘাতে কয়েকজন আহত হন। সেসময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিবিরের নেতাকর্মীরা সদরঘাট সড়কের দিকে সরে যান।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পাল বলেন, বিনা উসকানিতে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে। আমরা বিচার চাই।  

মহানগর (দক্ষিণ) ছাত্রশিবিরের প্রচার সম্পাদক জাহিদুল আলম জয় বলেন,  ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। আমরা সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরব।

অতিরিক্ত উপকমিশনার মাহমুদুল হাসান বলেন, দুপুরের ঘটনার পর নিউ মার্কেট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আমরা ছাত্রদলের নেতাদের সঙ্গে কথা বলছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি কলেজে দেয়ালে গুপ্ত’ লেখা নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০

B
BN DESK | 22 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার