Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন, তদন্তে চার সদস্যের কমিটি

BN DESK
07 September 2026, 12:57 AM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ঢাকাগামী আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টা ৪৫ মিনিটের দিকে ফৌজদারহাটের বিএমএ গেট সংলগ্ন এলাকায় চলন্ত ট্রেনটির পাওয়ার কারে আগুন লাগে।

স্থানীয় সূত্র জানায়, মুহূর্তে আগুন ট্রেনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত কোচে ছড়িয়ে পড়ে। এসময় যাত্রীরা ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে অবস্থান নেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, আগুনের ঘটনা খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে কমিটির প্রধান করা হয়েছে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, তদন্ত শেষে চূড়ান্ত কারণ নিশ্চিত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন, তদন্তে চার সদস্যের কমিটি

B
BN DESK | 26 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার