Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চন্দনাইশে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

BN DESK
05 September 2026, 01:13 AM পড়তে ১ মিনিট

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে আসহাবুল আরাফ (৫) নামের এক শিশু মারা গেছে। 

 

শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ রেললাইন সংলগ্ন এলাকার মোহাম্মদ সওদাগরের বাড়ির গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আসহাবুল আরাফ চন্দনাইশ উপজেলায় চন্দনাইশ পৌরসভার ৮নং সাইর মোহাম্মদ পাড়া এলাকার প্রবাসী নুরুল আবছারের ছেলে। 

শিশুটি চাচা ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, আসহাবুল আরাফ তার মার সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার সকালে সে নানার বাড়ির পাশে একটি ডোবার পাড়ে খেলাধুলা করছিল। হঠাৎ খেলাধুলা করার সময় ডোবার পানিতে পড়ে যায়। একটু পর শিশুটির মা খোঁজাখুঁজি শুরু করেন। এর কিছুক্ষণ পর ডোবার মধ্যে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পায়। এ সময় স্বজনরা এসে তাকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

 
 

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া ছফা শিপা বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগে শিশুটি মারা যায়। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চন্দনাইশে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

B
BN DESK | 04 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার