Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চলন্ত ট্রেন থেকে পড়ে গেল ছেলে, ঝাঁপ দিয়ে বাঁচালেন বাবা

BN DESK
29 April 2026, 05:02 PM পড়তে ১ মিনিট

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক বছরের এক শিশু প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝখানের ফাঁক দিয়ে রেললাইনে পড়ে যায়। চোখের পলকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় সন্তানকে বাঁচাতে মুহূর্তেই চলন্ত ট্রেন থেকে নিচে ঝাঁপিয়ে পড়েন বাবা। শ্বাসরুদ্ধকর সেই কয়েক সেকেন্ডে শিশুটিকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে প্ল্যাটফর্মের দেয়ালের সঙ্গে নিজেকে চেপে ধরেন তিনি। এরপর তাদের ওপর দিয়ে একে একে চলে যায় ট্রেনের আটটি বগি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেনে এই রোমহর্ষক ঘটনাটি ঘটে। অলৌকিকভাবে বেঁচে ফেরা এই পরিবারটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ভৈরবে এসেছিল।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, তিতাস কমিউটার ট্রেনটি নির্ধারিত সময়ের বেশ বিলম্বে ভৈরব স্টেশনে পৌঁছায়। যাত্রাবিরতির অল্প সময়ে ওই দম্পতি নামতে পারেননি। ট্রেনটি ছেড়ে দেওয়ার পর তাড়াহুড়ো করে নামার চেষ্টা করতেই শিশুটি নিচে পড়ে যায়। কোনো দ্বিধা না করে বাবাও ট্রেনের নিচে ঝাঁপ দেন। এ সময় স্থানীয়রা শিশুটির মাকে নিরাপদে প্ল্যাটফর্মে নামিয়ে আনেন।

তিতাস কমিউটার ট্রেনের কাউন্টারম্যান ফালু মিয়া বলেন, ‘অসতর্কভাবে নামতে গিয়ে বাবার হাত ফসকে শিশুটি নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বাবাও লাফিয়ে পড়েন এবং ছেলেকে বুকে আগলে রেললাইন ও প্ল্যাটফর্মের দেয়ালের সঙ্গে সেঁটে থাকেন। তাদের ওপর দিয়ে পুরো ট্রেন চলে গেলেও তারা অলৌকিকভাবে অক্ষত থাকেন।’

 
পরবর্তী খবর লোড হচ্ছে...
বাংলাদেশ

চলন্ত ট্রেন থেকে পড়ে গেল ছেলে, ঝাঁপ দিয়ে বাঁচালেন বাবা

B
BN DESK | 29 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার