Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চসিকের সাবেক কাউন্সিলর তৌফিক আহমেদ বিমানবন্দরে গ্রেপ্তার

BN DESK
10 October 2025, 11:44 AM পড়তে ১ মিনিট
চসিকের সাবেক কাউন্সিলর তৌফিক আহমেদ বিমানবন্দরে গ্রেপ্তার

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌফিক আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার (১৭ মে) দুপুরে বিদেশে যাওয়ার সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তৌফিক নগর যুবলীগের সদস্য। সাবেক কাউন্সিলর হত্যাসহ একাধিক মামলার আসামি তিনি।

পুলিশ জানায়, তৌফিকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলা, অস্ত্র ও খুনের মামলা রয়েছে। তিনি ২০১৬ সালের ৫ মে হাটহাজারীর মির্জাপুরের যুবলীগ কর্মী নুরে এলাহীকে হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। এ ছাড়া কোতোয়ালি থানায় একটি অস্ত্র মামলা রয়েছে তার বিরুদ্ধে।

গ্রেপ্তার সাবেক কাউন্সিলর তৌফিক প্রয়াত নগর আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। তিনি বর্তমানে নগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (হাটহাজারী অঞ্চল) কাজী মো. তারেক আজিজ বলেন, বিদেশে যাওয়ার সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাবেক কাউন্সিলর তৌফিক আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার বিরুদ্ধে মামলা রয়েছে। হাটহাজারীতে রয়েছে তিনটি। এসব মামলায় তাকে চট্টগ্রাম আনা হবে।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চসিকের সাবেক কাউন্সিলর তৌফিক আহমেদ বিমানবন্দরে গ্রেপ্তার

B
BN DESK | 17 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার