Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁদপুরের বেপরোয়া গতির মোটরসাইকেলের দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত 

BN DESK
04 September 2026, 07:30 AM পড়তে ১ মিনিট
চাঁদপুরের বেপরোয়া গতির মোটরসাইকেলের দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত 

নিউজ ডেস্ক:   চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা স্কুল অ্যান্ড কলেজের সামনে বেড়িবাঁধ সড়কে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় পারভেজ বেপারী (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। 

শুক্রবার (২ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


নিহত পারভেজ বেপারী মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়নের মধ্য রায়ের কান্দি বেপারী বাড়ির আমির হোসেন বেপারীর ছেলে ও ধনাগোদা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।

দুর্ঘটনায় পারভেজের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে ও মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় মো. নাজমুল বলেন, ছেলেটি বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে একটি গাছে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গেই সে মাটিতে পড়ে যায়। আমরা দৌড়ে গিয়ে দেখি, সে খুব গুরুতর আহত অবস্থায় ছিল। বর্তমানে নিহতের মরদেহ তার নিজ বাড়িতে রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চাঁদপুরের বেপরোয়া গতির মোটরসাইকেলের দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত 

B
BN DESK | 02 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার