Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁদপুরে অবৈধ বালু বহনকারী ২টি বাল্কহেডসহ ৭ জনকে আটক

BN DESK
10 October 2025, 03:52 AM পড়তে ১ মিনিট
চাঁদপুরে অবৈধ বালু বহনকারী ২টি বাল্কহেডসহ ৭ জনকে আটক

নিউজ ডেস্ক: চাঁদপুরে পুরানবাজার রনাগোয়াল এলাকার মেঘনা নদীতে অবৈধ বালু বহনকারী ২টি বাল্কহেডসহ ৭ জনকে আটক করেছে কোস্টগার্ড।


শনিবার (১ ফেব্রুয়ারি)  দুপুরে বিষয়টি জানান কোস্টগার্ডের চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফট্নেন্ট এম. ফজলুর রহমান।

তিনি বলেন, “চাঁদপুর পুরানবাজার রনাগোয়াল এলাকার মেঘনা নদীতে অবৈধ বাল্কহেড এবং ড্রেজার জব্দের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সরকারি বিধিনিষেধ অমান্য করে অবৈধভাবে বালু বহনকারী ২টি বাল্কহেডসহ ৭ জনকে আটক করা হয়।”

তিনি আরও বলেন, “ জব্দকৃত বাল্কহেড এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে চাঁদপুর সদর নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চাঁদপুরে অবৈধ বালু বহনকারী ২টি বাল্কহেডসহ ৭ জনকে আটক

B
BN DESK | 01 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার