Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁদপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

BN DESK
07 September 2026, 02:00 PM পড়তে ১ মিনিট
চাঁদপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক
চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করা হয়েছে।
আজ রোববার (২৩ মার্চ ) দুপুরে আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
 
এর আগে শনিবার (২২ মার্চ) দিবাগত রাতে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ি গ্রামে অনাবাদি জমিতে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
 
আটককৃত ডাকাত দলের সদস্যরা হলেন, হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সুদিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. খাজা মহিন উদ্দিন (৩০), হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর গ্রামের তোফাজ্জলের ছেলে মো. মামুন (২২), নোয়াখালি জেলার সুধারাম উপজেলার ধর্মপুর ইউনিয়নের ভাটিরটেক গ্রামের মজিবুল হক আবুল কালামের ছেলে রাকিবুল ইসলাম রাসেল (২৮) ও বেগমগঞ্জ থানার হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের ছিদ্দিক উল্যাহ্ স্বপনের ছেলে মো. হৃদয় হোসেন ইমন (২২)।
 
থানা সূত্রে জানা গেছে, শনিবার দিবাগতর রাত সাড়ে তিনটার দিকে বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ি গ্রামের সিরাজুল ইসলামের বসত বাড়ীর পূর্ব পাশে অনাবাদি জমিতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবের সার্বিক দিক নিদের্শনায়, হাজীগঞ্জ থানার অফিসার (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে।
 
এসময় পুলিশ ডাকাত দলের সদস্য মো. খাজা মহিন উদ্দিন, মো. মামুন, রাকিবুল ইসলাম রাসেল ও মো. হৃদয় হোসেন ইমনকে দেশীয় অস্ত্র-সস্ত্রসহ হাতে নাতে আটক করে। পরে এদিন রাতেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হলে, বিচার তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশনা দেন্।
 
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, আটককৃত আন্তঃজেলা ৪ ডাকাত দলের সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের স্বীকারোক্তিতে অপর ডাকাত দলের সদস্যদের তথ্য যাচাই-বাছাইয়ের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চাঁদপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

B
BN DESK | 23 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার