Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁদপুরে ইঞ্জিনচালিত ট্রলি-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

BN DESK
04 September 2026, 06:35 PM পড়তে ১ মিনিট

চাঁদপুরের হাজীগঞ্জে পানি সেচের শ্যালো ইঞ্জিন দিয়ে স্থানীয়ভাবে তৈরি মুরগি বহনকারী ট্রলির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. কিবরিয়া (৩০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় নারীসহ আহত হয়েছেন আরও তিনজন।

গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বাকিলা এলাকায় ইউপি সদস্য জাফরের বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কিবরিয়া শাহরাস্তি উপজেলার রায়শ্রী ইউনিয়নের রায়শ্রী গ্রামের নুরু মিয়ার ছেলে। আহত নারী রিনা বেগম (২৫) একই উপজেলার পিপলকরা এলাকার আবু সুফিয়ানের স্ত্রী। রিনাসহ অপর যাত্রীরা হাজীগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশায় চাঁদপুর শহরে যাচ্ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী আহত রিনা বেগম বলেন, ‘আমাদের বহনকারী অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা মুরগির ট্রলি সজোরে ধাক্কা মারে। এতে যাত্রীরা সিএনজি থেকে ছিটকে দুই দিকে পড়ে যাই। এর মধ্যে কিবরিয়া নামের একজন সড়কের ওপরে পড়েছেন। ট্রলির সঙ্গে মারাত্মক সংঘর্ষের কারণে তাঁর শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়।’

স্থানীয় সাবেক ইউপি সদস্য ফারুক হোসেন বলেন, ‘ঘটনার পরপরই আমরা ছুটে এসে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই; তবে তাৎক্ষণিক তাঁদের পরিচয় জানা সম্ভব হয়নি। আহত ব্যক্তিদের মধ্যে সিএনজিচালিত অটোরিকশাচালক রয়েছেন। ট্রলি ও অটোরিকশা আটকে রেখে পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে।’

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জব্বার বলেন, ঘটনাস্থল থেকে অটোরিকশা, ট্রলি ও মৃত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (২৭ মার্চ) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চাঁদপুরে ইঞ্জিনচালিত ট্রলি-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

B
BN DESK | 27 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার