Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁদপুরে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলে সংঘর্ষে প্রাণ গেল ২ প্রবাসীর

BN DESK
05 September 2026, 04:22 AM পড়তে ১ মিনিট
চাঁদপুরে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলে সংঘর্ষে প্রাণ গেল ২ প্রবাসীর

চাঁদপুর শহরের পুরান বাজারে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. অভি দেওয়ান (১৭) ও মো. শাহিনুর রহমান নিলয় (২০) নামে ২ যুবক নিহত হয়েছে। তারা দুজনে নিকটাত্মীয় এবং ইতালি প্রবাসী। 

গতকাল সোমবার (৩ মার্চ) রাতে পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

নিহত অভি পুরান বাজারের মের্কাটিস রোডের বাসিন্দা আব্দুস সালামের ছেলে। নিলয় শরীয়তপুর জেলার মো. সেলিমের ছেলে।

অভির চাচাতো ভাই অ্যাডভোকেট অনিক দেওয়ান বলেন, নিলয় ও অভি মোটরসাইকেলে করে পুরান বাজার থেকে নতুন বাজারের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষে দুজনই গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে অভির মৃত্যু হয়। আর প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় রেফার করা হলে শহরের ওয়্যারলেস বাজার এলাকায় নিলয়ের মৃত্যু হয়।

অনিক দেওয়ান আরও জানান, তারা দুজনেই পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ইতালি থেকে দেশে আসেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, চাঁদপুর শহরের পুরান বাজারে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. অভি দেওয়ান (১৭) ও মো. শাহিনুর রহমান নিলয় (২০) নামে দুই কিশোর নিহত হয়েছে। ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। হেলপার ইসমাইল হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দেওয়া হয়েছে।

এলাকা: চাঁদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চাঁদপুরে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলে সংঘর্ষে প্রাণ গেল ২ প্রবাসীর

B
BN DESK | 04 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার