Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার

BN DESK
10 October 2025, 11:19 AM পড়তে ১ মিনিট
চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেফতার করেছে।

আজ শনিবার (১৪ জুন) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

গ্রেফতার হওয়া কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন ,মতলব দক্ষিণ উপজেলার ঘোড়াদারী গ্রামের আব্দুল খালেক (১৮), আব্দুল সালাম (১৪), ফারহান তালুকদার (১৮), শান্ত ব্যাপারী (১৭) ও সবুজ মিজি (১৮)।

লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, শুক্রবার (১৩ জুন) দিনগত রাতে চাঁদপুর আর্মি ক্যাম্প ও মতলব দক্ষিণ থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত অপরাধী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। এ সময় ৫ কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি ছুরি, একটি এন্টি-কাটার, একটি কাঁচি এবং ৪টি মোবাইল ফোন।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার ব্যক্তিদের মতলব দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে। গত বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে, জানান এই কর্মকর্তা।

এলাকা: চাঁদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার

B
BN DESK | 14 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার