Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ২ ভাই-বোনের মৃত্যু

BN DESK
10 October 2025, 01:24 PM পড়তে ১ মিনিট
খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ২ ভাই-বোনের মৃত্যু

চাঁদপুরের হাইমচরে পুকুরের পানিতে ডুবে দুই সহোদর ভাই-বোনের মৃত্যু হয়েছে।  আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল ৯টার দিকে হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর বগুলা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো হারুনুর রশিদ হাওলাদারের ছেলে ইব্রাহিম (৪) ও মেয়ে ফয়জিয়া (২)।

পারিবারের স্বজনরা জানায়, পরিবারের অগোচরে ইব্রাহিম ও ফয়জিয়া বাড়ির উঠানে খেলা করছিল। খেলতে খেলতে তারা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে দ্রুত হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত শাহ আলম জানান, নিহত দুই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এলাকা: চাঁদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ২ ভাই-বোনের মৃত্যু

B
BN DESK | 22 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার