Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁদপুরে জাটকা ধরার অপরাধে ১৭ জেলের জরিমানা

BN DESK
04 September 2026, 11:12 PM পড়তে ১ মিনিট

চাঁদপুরে পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১৭ জেলেকে ৪ হাজার টাকা করে জরিমানা করেছে।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ হক। দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো: মিজানুর রহমান।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলো- শেখ ফরিদ (৩০), মো: মাইনুদ্দিন (২০), বিল্লাল হোসেন (২৮), মো: বশির (২৩), রাসেল সরকার (৩২), ইউসুফ আলী (২০), শরিফুল ইসলাম (১৮), ফারুক আলম (২৮), জাহিদ হাসান (২৫), আব্বাস আলী (৩২), মো: ইসলাম (৩২), মো: ইব্রাহীম (৩৮), মো: শামীম (২০), মো: রফিক (২০), ইয়াছিন মাল (২০) মনির হোসেন (৩২) ও মো: দ্বীন ইসলাম (২৪)। এদের বাড়ি চাঁদপুর সদর, মতলব (উ:) ও লক্ষীপুর জেলায়।

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, সোমবার বিকাল থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত সদর উপজেলার আখনের হাট, চেয়ারম্যান স্টেশন, হরিনাঘাট, বহরিয়া, মিনি কক্সবাজার, পৌরসভার  টিলাবাড়ি, সদরে আনন্দ বাজার, লালপুর এলাকায় টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। এসময় জাটকা ধরা অবস্থায় ১৭ জেলেকে হাতেনাতে আটক করা হয়।

আটক জেলেদের কাছ থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা এতিমখানায় বিতরণ এবং কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

জাটকা সংরক্ষণের লক্ষ্যে মার্চ-এপ্রিল দু"মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার  চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার এলাকা সরকার অভয়াশ্রম ঘোষণা করেছে। এসময় ইলিশসহ সব ধরনের মাছ ধরা, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ।

এলাকা: চাঁদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চাঁদপুরে জাটকা ধরার অপরাধে ১৭ জেলের জরিমানা

B
BN DESK | 31 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার