Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁদপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

BN DESK
04 September 2026, 11:00 PM পড়তে ১ মিনিট

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিয়ান (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার বাকিলা ইউনিয়নের মনিহার এলাকায় বাকিলা-কামরাঙ্গা-মনিহার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আরিয়ান উপজেলার ৯ নম্বর গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর ছৈয়াল বাড়ির রিপনের একমাত্র ছেলে। সে মায়ের সঙ্গে মনিহার গ্রামে খালার বাড়িতে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে দক্ষিণ মনিহার এলাকায় একটি বালু-ভর্তি ট্রাক রাস্তার পাশে থামানো ছিল। এ সময় আরিয়ান অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলার একপর্যায়ে সে ট্রাকের নিচে ঢুকে পড়ে। পরে চালক ট্রাকটি চালাতে শুরু করলে শিশুটি চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. তানভীর হাসান তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জব্বার জানান, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি আইনগতভাবে প্রক্রিয়াধীন রয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে।

এদিকে শিশুটির মৃত্যুতে নিজ বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে চলছে আহাজারি। খবর পেয়ে শত শত গ্রামবাসী বাড়িতে ভিড় করছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।
 

এলাকা: চাঁদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চাঁদপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

B
BN DESK | 29 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার