Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

BN DESK
05 September 2026, 04:49 AM পড়তে ১ মিনিট
চাঁদপুরে ডাকাতিয়া নদীতে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

চাঁদপুর শহরের মধ্য ইচলীর ডাকাতিয়া নদী থেকে সিরাজুল ইসলাম গাজী (৭২) নামে বৃদ্ধের অর্ধগলিত লাশ পুলিশ ও কোস্টগার্ড উদ্ধার করেছে।

আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে নৌ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ওসি একেএমএস ইকবাল।


নিহত সিরাজুল ইসলাম গাজী সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগাদী গ্রামের আলী গাজী বাড়ীর মৃত আশ্রাফ গাজীর ছেলে। তিনি ১ ছেলে ৪ কন্যা সন্তানের জনক।

স্থানীয় ইউপি সদস্য মোশাররফ গাজী বলেন, সিরাজুল ইসলাম দীর্ঘদিন প্রবাসে ছিলেন। কয়েক বছর আগে দেশে চলে এসে, বাড়িতেই থাকতেন। গত এক সপ্তাহ পূর্বে বাড়ী থেকে শহরে আসার সময় ওয়ারলেছ এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এই বিষয়ে পরিবার থেকে পত্রিকায় সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। জানতে পারলাম আজ তার মরদেহ নদী থেকে পুলিশ উদ্ধার করেছে।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএমএস ইকবাল বলেন, স্থানীয়দের সংবাদে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ হয়েছে। তারা থানায় এসেছে, ময়নাতদন্ত এবং আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এলাকা: চাঁদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

B
BN DESK | 15 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার