Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁদপুরে তালগাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

BN DESK
05 September 2026, 03:35 AM পড়তে ১ মিনিট
চাঁদপুরে তালগাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

চাঁদপুর সদরে বাড়ির পাশের তালগাছ থেকে পড়ে কালু গাজী (৫৯) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার (১১ মে) সকালে সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত কালু গাজী ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত আব্দুর রশিদের ছেলে।

নিহত কালু গাজীর ছেলে নয়ন গাজী জানান, তার বাবা বাড়ির পাশে তালগাছ থেকে তাল পাড়তে উঠেন। হঠাৎ তিনি গাছ থেকে পড়ে যান এবং বাম পা ভেঙে যায়। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান লাশের সুরাহতাল করেন।

হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তবে গাছ থেকে পড়ে তার পা ভেঙেছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. বাহার মিয়া বলেন, লাশের সুরাহতাল করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)এর বরাবর আবেদন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

এলাকা: চাঁদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চাঁদপুরে তালগাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

B
BN DESK | 11 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার