Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁদপুরে দুই ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

BN DESK
05 September 2026, 04:45 AM পড়তে ১ মিনিট
চাঁদপুরে দুই ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলার দুটি ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (১৩ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন।

রাতে এসব তথ্য নিশ্চিত করেন পরিবেশ অধিদফতর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান।

তিনি বলেন, আজ পরিবেশ অধিদফতর জেলা কার্যালয় ও জেলা প্রশাসন চাঁদপুরের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে সদর উপজেলার মেসার্স এবিএম ব্রিকসের মালিক আফজাল হোসেনকে ২ লাখ টাকা এবং ফরিদগঞ্জ উপজেলার মেসার্স বাগপুর ব্রিকসের মালিক মো. খোরশেদ আলমকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদফতর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান। এছাড়া পরিবেশ অধিদফতরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা অভিযানে উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী ও ফায়ার সার্ভিসের চৌকস দল সহযোগিতা করেন।

পরিবেশ অধিদফতর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ অধিদফতর জেলা কার্যালয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এলাকা: চাঁদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চাঁদপুরে দুই ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

B
BN DESK | 13 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার