Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

BN DESK
05 September 2026, 04:33 AM পড়তে ১ মিনিট
চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

চাঁদপুর শহর থেকে এলজি গান, ৩ রাউন্ড গুলি, বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোরে শহরের ওয়্যারলেস বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা হলেন– বেলাল হোসেন (৩৮), মো. সুজন (২৯), লিটন (২৫), আ. হালিম রকি (২৩) ও মামুন (৩৮)। তাঁরা সবাই লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

 

পুলিশ সুপার জানান, অপারেশন ডেভিল হান্ট চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের সদস্যদের আটক করা হয়। ওই সময় তাদের কাছে লোহা ও কাঠের তৈরি দেশীয় ১টি সচল আগ্নেয়াস্ত্র, আগ্নেয়াস্ত্রের ৩ রাউন্ড কার্তুজ, লোহা কাটার ১টি, ৩টি ছুরিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।  

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 
এলাকা: চাঁদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

B
BN DESK | 11 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার