Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁদপুরে পাঁচ জুয়াড়িসহ গ্রেফতার ১০

BN DESK
10 March 2026, 01:14 AM পড়তে ১ মিনিট

চাঁদপুর শাহরাস্তিতে অভিযান চালিয়ে ৫ জুয়াড়ি, ওয়ারেন্টভুক্ত এবং মাদক কারবারিসহ ১০ জনকে পুলিশ গ্রেফতার করেছে।

আজ সোমবার (৯ মার্চ) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন -জুয়ার সামগ্রী সহ শাহরাস্তি উপজেলার বাসিন্দা মো: হারুন (৩৫), মো: শাহাদাত (২৫), মো: মিজান (৪৬), মো: আবুল হোসেন (৩৫), মিজানুর রহমান (৪০)। ওয়ারেন্টভুক্ত গ্রেফতার আসামী হলে- আয়নাতলী গ্রামের মো: সুজন (৩০)। মাদক কারবারি সাব্বির হোসেন (২২), মো: রায়হান (২১), আমির হোসেন (৩২) ও শাহ আলম (৪৫)।

থানা পুলিশের তথ্যে জানা গেছে, রবিবার দিবাগত রাতে টামটা উত্তর ইউনিয়নের পরানপুর মাদ্রাসার পাশে জমির ওপর থেকে জুয়ার সামগ্রী সহ ৫জনকে গ্রেফতার করা হয়। রাতের পৃথক অভিযানে মাদক কারবারি সাব্বির ও রায়হানকে উপজেলার দোয়াভাঙ্গা রেললাইন এলাকা থেকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। শাহ আলমকে মেহের উত্তর ইউনিয়নের বানিয়াচৌ চালের গুদামের সামনে সড়ক থেকে ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। আরেক কারবারি আমির হোসেনকে ওয়ারুক স্টেশনের মৌলভী বাজার এলাকার হাটিলা টঙ্গী পাড়াগামী রাস্তার ওপর থেকে ৫০পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এছাড়া আয়নাতলী এলাকা থেকে পরোয়ানাভুক্ত আসামী সুজনকে পুলিশ গ্রেফতার করে।

শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, ৫ জুয়াড়ি সহ গ্রেফতার আসামীদের আইনী ব্যবস্থা গ্রহণ শেষে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়। অপরাধীদের গ্রেফতার করতে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এলাকা: চাঁদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চাঁদপুরে পাঁচ জুয়াড়িসহ গ্রেফতার ১০

B
BN DESK | 10 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার