Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

BN DESK
05 September 2026, 04:07 AM পড়তে ১ মিনিট
চাঁদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (০৫ এপ্রিল) পৃথক স্থানে এ দুটি ঘটনা ঘটে।

 
 

নিহত শিশুরা হলো ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামের শাহ পরানের মেয়ে আয়েশা আক্তার (২) এবং শাহরাস্তি উপজেলা ধোপল্লা গ্রামের আলমগীর তালুকদার ছেলে মাছুম তালুকদার (১০)।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম বলেন, আয়েশার মা সংসারের কাজে ব্যস্ত ছিলেন। আয়েশাকে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভেসে উঠতে দেখেন। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

অপরদিকে পুকুরে গোসল করতে গিয়ে মাছুম তালুকদার নিখোঁজ হন। পরে তার মরদেহ পানিতে ভেসে উঠলে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ফরিদগঞ্জের শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। যেহেতু এখন গরম পড়ছে, শিশুর অভিভাবকদের আরও বেশি সচেতন থাকতে হবে।

এলাকা: চাঁদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চাঁদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

B
BN DESK | 06 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার