Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁদপুরে পিকআপ উল্টে কাপড় ব্যবসায়ীর মৃত্যু

BN DESK
05 September 2026, 03:41 AM পড়তে ১ মিনিট
চাঁদপুরে পিকআপ উল্টে কাপড় ব্যবসায়ীর মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পিকআপ ভ্যান উল্টে মো. আলাউদ্দিন নামের এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (০৫ মে) সকালে উপজেলার ভাটিরসূলপুর নামক স্থানে মেঘনা ধনাঘোধা বেড়িবাঁধ সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মো. আলাউদ্দিন সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার চারপিরচর গ্রামের মো. হামিদ মোল্লার ছেলে। তিনি লক্ষ্মীপুরের রায়পুরে কাপড়ের ব্যবসা করতেন।

এ দুর্ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন। তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, লক্ষ্মীপুরের রায়পুর থেকে একটি পিকআপ ভ্যান ভুলতা গাউছিয়ার উদ্দেশে মতলব- শ্রীরায়েরচর সড়ক দিয়ে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি সেচ ক্যানেলে পড়ে যায়। ওই পিকআপ ভ্যানে রায়পুরের মোট ১২ জন কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তারা ভুলতা গাউছিয়া মালামাল ক্রয় করতে যাচ্ছিলেন।

এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মো. আলাউদ্দিন নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। আহত ৬ জনকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ও ২ জনকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহত ব্যবসায়ীরা হলেন- টাঙ্গাইল জেলার মো. জাহাঙ্গীর, কাসেম, কাইয়ুম, সিরাজগঞ্জের রাসেদ ও মুজাহিদ। তারা সবাই লক্ষীপুরে কাপড়ের ব্যবসা করেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পিকআপে থাকা একজন মারা গেছেন। এবং ৮ জন আহত হয়েছেন। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এলাকা: চাঁদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চাঁদপুরে পিকআপ উল্টে কাপড় ব্যবসায়ীর মৃত্যু

B
BN DESK | 05 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার