Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁদপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা ছাত্রদলের স্বাগত মিছিল

BN DESK
14 May 2026, 01:55 AM পড়তে ১ মিনিট

আগামী ১৬ মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছে চাঁদপুর জেলা ছাত্রদল।

আজ বুধবার (১৩ মে) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে নবগঠিত জেলা ছাত্রদলের উদ্যোগে এ মিছিল বের করা হয়।

মিছিলে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইসমাইল হোসেন পাটওয়ারী ও সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ।

মিছিলটি জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চাঁদপুর আগমন ঐতিহাসিক একটি মুহূর্ত। ছাত্রদল সবসময়ই একটি সুসংগঠিত, সুশৃঙ্খল ও আদর্শিক ছাত্র সংগঠন হিসেবে কাজ করে আসছে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলা ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, জেলা বিএনপি যেভাবে নির্দেশনা দেবে, আমরা ছাত্রদল সেই নির্দেশনা অনুযায়ী স্বতঃস্ফূর্তভাবে সকল কর্মসূচিতে অংশগ্রহণ করবো এবং সফর সফল করতে সর্বোচ্চ ভূমিকা রাখবো।

স্বাগত মিছিল জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হাবিবক, যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল রানা তালুকদার, রাজন দাস, মোহাম্মদ আলম বাহাদুর, মো. ইদ্রিস আলী মুনা, ইবনে সুলতান মামুন, আল ফারুক শাহরিয়ার, মো. বারেক ভূঁইয়া, মাসুদ পাটোয়ারী, মো. হাবিবুর রহমান হাবিব, মো. শাহাদাত হোসেন প্রিন্সসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এলাকা: চাঁদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চাঁদপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা ছাত্রদলের স্বাগত মিছিল

B
BN DESK | 14 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার