Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁদপুরে বাজারে অগ্নিকাণ্ডে ১২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

BN DESK
05 September 2026, 04:26 AM পড়তে ১ মিনিট
চাঁদপুরে বাজারে অগ্নিকাণ্ডে ১২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজারে অগ্নিকাণ্ডে ১২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। 
 
ব্যবসায়ীরা জানান, শুক্রবার ভোর ৪টার দিকে আবদুল বাতেনের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মসজিদের মাইকে এলাকাবাসীকে ডেকে ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। এই বাজারে প্রায় ৪০০ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়। 
 
ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আবদুল বাতের চায়ের দোকান, নুরু বকাউলের ভাতের হোটেল, আনাছের মিষ্টির দোকান, আলী আহমেদের ফলের দোকান, হেলালের মুদি দোকান, হাশিম স্টোর/ কসমেটিক্স, নয়নের মিষ্টির দোকান, শরীফের মোবাইলের দোকান, সাজুর পানের দোকান ও নুরুর ফলের দোকানসহ ১২টি ব্যবসা প্রতিষ্ঠান। 
 
মতলব দক্ষিণের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আলী জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুইটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।

এলাকা: চাঁদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চাঁদপুরে বাজারে অগ্নিকাণ্ডে ১২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

B
BN DESK | 21 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার