Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁদপুরে ভাতিজাকে কুপিয়ে হত্যা, চাচা আটক

BN DESK
10 October 2025, 10:38 AM পড়তে ১ মিনিট
চাঁদপুরে ভাতিজাকে কুপিয়ে হত্যা, চাচা আটক

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রবাসফেরত ভাতিজা বাবুকে (২৪) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। এসময় আরও দুজন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকাবাসী চাচা হাসান গাজীকে আটক করে পুলিশে দিয়েছে।

আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার বড়গাঁও এলাকার গাজী বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে হাসান গাজীর দুই ছেলে শাকিল ও রাকিব পালিয়েছেন।

চাঁদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন বাবুর বাবা রওশান গাজী বলেন, ‘প্রবাসে (ওমান) ছেলে বাবুর কাছে কিছু টাকা পাবে বলে হাসানের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এ সময় হাসান ও তার দুই ছেলে উত্তেজিত হয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ঘটনাস্থলে বাবু মারা যায়। এদিকে গুরুতর আহত এমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, ‘হামলাকারীদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। আর দুজন পলাতক রয়েছেন। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চাঁদপুরে ভাতিজাকে কুপিয়ে হত্যা, চাচা আটক

B
BN DESK | 11 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার