Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁদপুরে ভাড়া বাসা থেকে ব্যাংকের সিকিউরিটি গার্ডের ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
04 September 2026, 10:14 PM পড়তে ১ মিনিট

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি ভাড়া বাসা থেকে তারেক রহমান (৩০) নামে এক সিকিউরিটি গার্ডের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনা ঘটে গতকাল বুধবার (৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছেংগারচর পৌরসভার বালুরচর গ্রামে।

নিহত তারেক রহমান মতলব দক্ষিণ উপজেলার উত্তর উপাধি গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি ছেংগারচর বাজারের আইএফআইসি ব্যাংকে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, তারেক রহমানের স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক মান-অভিমান চলছিল। পারিবারিক কলহের জেরে তার স্ত্রী নিপা আক্তার বাপের বাড়িতে চলে যান। স্বজনরা দাবি করেন, এই কারণে তারেক রহমান মানসিকভাবে হতাশায় ভুগছিলেন এবং বিভিন্ন সময় আত্মহত্যার হুমকিও দিতেন।

ঘটনার দিন সন্ধ্যায় নিজ ভাড়া বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে তিনি আত্মহত্যা করেন। স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে মতলব উত্তর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হিসেবে ধরা হচ্ছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা করা হবে, তদন্তে সত্যিকার কারণ বেরিয়ে আসবে।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চাঁদপুরে ভাড়া বাসা থেকে ব্যাংকের সিকিউরিটি গার্ডের ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 06 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার