Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁদপুরে মসজিদে খতিবকে কুপিয়ে জখম আটক ১

BN DESK
10 October 2025, 08:56 PM পড়তে ১ মিনিট
চাঁদপুরে মসজিদে খতিবকে কুপিয়ে জখম আটক ১

চাঁদপুরে জুমার নামাজ শেষে মসজিদে খতিবকে কুপিয়ে জখম করা হয়েছে।  

আজ শুক্রবার ১১ জুলাই চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারী বিল্লাল হোসেনকে আটক করেছে পুলিশ।

আহত খতিব হলেন মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক মোবাল্লেগ মাওলানা আ ন ম নূর রহমান মাদানী। তিনি চাঁদপুর সদরের দক্ষিণ গুনরাজদি এলাকার মৃত মাওলানা জামাল উদ্দিন ছেলে। প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদের তিনি প্রতিষ্ঠাতা ইমাম। তিনি বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আটক বিল্লাল হোসেন (৫০) চাঁদপুর শহরের বকুলতলা এলাকার মৃত আইয়ুব আলী ছেলে। তিনি কাঁচামালের ব্যবসায়ী।

আহত খতিবের ছেলে আফনান তাকি বলেন, আমি জানতে পেরেছি নবী করিমের (সা.) কোনো এক বিষয় নিয়ে বিল্লাল হোসেন জুমার নামাজ শেষে সরাসরি মসজিদে ঢুকে আমার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন। মূলক কী কারণে ওই ব্যক্তি এত বড় ঘটনা ঘটিয়েছেন বুঝতে পারছি না’

প্রফেসর পাড়া মোল্লাবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুব হাসান বলেন, হুজুরের জুমার নামাজের বয়ান শেষ হওয়ার পর বিল্লাল কোনো বিষয় নিয়ে কথা বলতে চেয়েছেন। কিন্তু মুসল্লিরা তাকে কথা বলতে দেননি। পরে তিনি নামাজে বসে গেছেন। নামাজ শেষে হুজুর বের হওয়ার সময় বিল্লাল চাপাতি নিয়ে মাথায় আঘাত করেন। আকিদাগত বিষয় নাকি ধর্মীয কোনো আলোচনা নিয়ে হামলা করেছেন সেটা বলতে পারছি না।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আহমদ কাজল বলেন, কানের কাছে ক্ষত জায়গায় ১২টি সেলাই লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, হামলার ঘটনায় বিল্লালকে আটক করা হয়েছে। এ বিষয়ে মসজিদ কমিটির পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন।

এলাকা: চাঁদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চাঁদপুরে মসজিদে খতিবকে কুপিয়ে জখম আটক ১

B
BN DESK | 11 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার