Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁদপুরে মুরগির খামারের পাশে মিলল ২ আগ্নেয়াস্ত্র ও ১২ রাউন্ড গুলি

BN DESK
04 September 2026, 07:28 AM পড়তে ১ মিনিট

চাঁদপুরের মতলব উত্তর বেলতলি নয়াকান্দি এলাকায় রাসেল দেওয়ান নামে এক ব্যক্তির মুরগির খামারের পাশের ঝোপ থেকে দুটি দেশি শটগান ও ১২ রাউন্ড গুলি জব্দ করেছে র‍্যাব-১১।

আজ সোমবার (৬ জুলাই) রাত আনুমানিক পৌনে ২টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, সিপিএসসির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।

র‍্যাব সূত্রে জানা যায়, রাতে মতলব উত্তর উপজেলার বেলতলি নয়াকান্দি এলাকার একটি মুরগির খামারের পাশের ঝোপে একটি প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকার খবর পেয়ে র‌্যাবের টহলদল সেখানে অভিযান চালায়। অভিযানেওই ব্যাগে দুটি দেশি শটগান ও ১২ রাউন্ড গুলি পাওয়া যায়।

যা পরে মতলব উত্তর থানায় হস্তান্তর করা হবে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলি এখনো থানায় জমা দেওয়া হয়নি।জমা দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চাঁদপুরে মুরগির খামারের পাশে মিলল ২ আগ্নেয়াস্ত্র ও ১২ রাউন্ড গুলি

B
BN DESK | 06 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার