Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁদপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩

BN DESK
10 October 2025, 04:51 PM পড়তে ১ মিনিট
চাঁদপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩

চাঁদপুর শহরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের এক আরোহীসহ দুই পথচারী।

গতকাল সোমবার (১৯ মে) রাত সাড়ে ১১টায় চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট জেলা প্রশাসক কার্যালয়ের বিপরীতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- বাবুরহাট এলাকার মাল বাড়ির মো. মনির মালের ছেলে মো. সমুদ্র মাল (২৪) ও নাটোর জেলার মোহাম্মদ ইছা (৩৫)। তিনি অটোরিকশাচালক ছিলেন।

আহতরা হলেন, মোটরসাইকেল আরোহী মো. রাকিব (২৭), পথচারী মো. আফজাল (২৬) ও মো. ফাহাদ (১৮)। আহতরা সবাই চাঁদপুর শহরের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সমুদ্র ও রাকিব ব্যক্তিগত কাজ শেষে বাড়ির উদ্দেশে রওনা দেয়। পথে ব্যাটারিচালিত অটোরিকশাটি ঘুরানোর সময় মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশা ও মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই সমুদ্র ও ইসমাইল নিহত হন। আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বেলায়েত হোসাইন বলেন, ‘হাসপাতালে নিয়ে আসা পাঁচজনের মধ্যে দুজনকেই মৃত অবস্থায় পেয়েছি। শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে।’

তিনি বলেন, ‘আহত তিনজনের মধ্যে গুরুতর আহত রাকিব ও ফাহাদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে।’

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘লাশ দুটি সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্ত ও আইনী ব্যবস্থা গ্রহণ শেষে লাশ হস্তান্তর করা হবে।’

এলাকা: চাঁদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চাঁদপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩

B
BN DESK | 20 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার