Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে ২ মাদক কারবারি গ্রেফতার

BN DESK
09 October 2025, 07:37 PM পড়তে ১ মিনিট
চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে ২ মাদক কারবারি গ্রেফতার

চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড এলাকায় যৌথবাহিনীর  অভিযানে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. ফারুক গাজী (৪২) ও রাজু তালুকদার (৩৩) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

আটক ফারুক গাজী সড়কের মৃত হাকিম গাজীর ছেলে এবং রাজু তালুকদার একেই সড়কের জয়নাল তালুকদারের ছেলে। তবে ফারুক গাজী বর্তমানে নিউ ট্রাক রোড বটতলার ব্যাংকার আমিমুল এহসানের বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জানুয়ারি) মধ্যরাতে যৌথ বাহিনী ট্রাক রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ফারুক গাজীর কাছ থেকে ২০০ পিস এবং রাজু তালুকদারের কাছ থেকে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দারা জানান, শুধুমাত্র এই দুইজন নয়, এলাকায় আরো অনেক মাদক কারবারি রয়েছে। যুব সমাজকে রক্ষায় তাদেরকেও আইনের আওতায় আনা উচিত।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, মাদকসহ গ্রেফতার দু’জনের বিরুদ্ধে মামলা হওয়ার পর দুপুরে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে ২ মাদক কারবারি গ্রেফতার

B
BN DESK | 21 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার