Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁদপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলাকালীন সিলিং ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত

BN DESK
04 September 2026, 11:17 PM পড়তে ১ মিনিট

চাঁদপুর সদর এলাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলাকালীন সিলিং ফ্যান খুলে পড়ে এক ছাত্রী গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় জেলার মাতৃপিঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অন্যদিনের মতো শিক্ষার্থীরা ক্লাস করছিল। এমন সময় হঠাৎ করেই ছাদের সঙ্গে সংযুক্ত একটি ফ্যান খুলে পড়ে সরাসরি এক ছাত্রীর মাথায় আঘাত হানে। আহত ছাত্রীএশা সূত্রধর (১৬) গুরুতরভাবে আহত হন। সহপাঠী ও শিক্ষকদের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানান, তার মাথায় আঘাত লেগেছে এবং ক্ষতস্থানে সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় বিদ্যালয়ের অবকাঠামোগত নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষের বৈদ্যুতিক সরঞ্জামগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল কিনা- তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

অভিভাবক ও স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। এমন অবহেলা চলতে থাকলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এলাকা: চাঁদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চাঁদপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলাকালীন সিলিং ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত

B
BN DESK | 01 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার