Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁদপুরে সেচপাম্পে বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাইয়ের মৃত্যু

BN DESK
04 September 2026, 08:31 AM পড়তে ১ মিনিট
চাঁদপুরে সেচপাম্পে বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাইয়ের মৃত্যু

নিউজ ডেস্ক:   চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের শাসনখোলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের বকাউল বাড়ির কবির হোসেন বকাউলের দুই ছেলে আবুল হাসানাত বকাউল (৩৫) ও খোরশেদ আলম বকাউল (৫০)।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, দুই ভাই বাড়ির পাশে সেচপাম্প (সেলু মেশিন) দিয়ে ধানক্ষেতে পানি দেওয়ার সময় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন। মুমূর্ষু অবস্থায় তাদেরকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আবুল হাসানাত ও খোরশেদ আলমকে মৃত ঘোষণা করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যুর খবরটি আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকা: চাঁদপুর কচুয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চাঁদপুরে সেচপাম্পে বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাইয়ের মৃত্যু

B
BN DESK | 25 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার