Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁদপুরে ১১ জেলে আটক

BN DESK
05 September 2026, 04:22 AM পড়তে ১ মিনিট
চাঁদপুরে ১১ জেলে আটক

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ১১ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ৮ জেলেকে ৩ হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালত এবং ৩ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (৭ মার্চ) দুপুরে এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি জাটকা, ২টি নৌকা ও ৫ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়।

এ বিষয়ে সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘনা নদীর মোহনা এলাকায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় জাটকা ধরা অবস্থায় হাতে নাতে ১১ জেলেকে আটক করা হয়। রাতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা আটক জেলেদের শাস্তি দেন।

আটক জেলেরা হলেন- মো. আল-আমিন, জাকির, খোকন, নুরুন্নবী, জয়নাল চৌকিদার, কামাল হোসেন, ইব্রাহীম সরদার, কুদ্দুস আলী পেদা, ইমরান সরদার, ইয়াছিন ব্যাপারী ও মো. কালু মিয়া।

মো. মিজানুর রহমান আরও বলেন, ‘১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস পদ্মা-মেঘনায় অভয়াশ্রম এলাকায় জাটকা সংরক্ষণে অভিযান চলমান থাকবে।’

এলাকা: চাঁদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চাঁদপুরে ১১ জেলে আটক

B
BN DESK | 07 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার