Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁদপুরে ১৩ হাজারে বিক্রি হলো এক ইলিশ 

BN DESK
09 October 2025, 07:29 PM পড়তে ১ মিনিট
চাঁদপুরে ১৩ হাজারে বিক্রি হলো এক ইলিশ 

নিউজ ডেস্ক:  চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীতে তেমন ইলিশ ধরা পড়লেও জেলেরা বড় আকারের ইলিশ পাচ্ছেন।

সোমবার (২৩ জুন) চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে জেলেদের জালে ধরা পড়ে আড়াই কেজি ওজনের একটি ইলিশ। যা পাইকারি আড়তে নিলামে তুলে বিক্রি হয়েছে ১৩ হাজার ১৫০ টাকায়।

সকালে ইলিশ ঘাটে উত্তম দাসের আড়তে মেঘনা নদীতে ধরা পড়া আড়াই কেজি ওজনের ইলিশটি নিয়ে আসা হয়। সেখানে নিলামে বিক্রির ডাকে অন্তত ১৫ ব্যবসায়ী অংশ নেন। পরে ১৩ হাজার ১৫০ টাকায় কিনে নেন নবীর হোসেন নামে এক ব্যবসায়ী।

ব্যবসায়ী নবীর হোসেন জানান, জুন মাস থেকে জেলেরা বড় আকারের ইলিশ পাচ্ছেন। যা আগে দেখা যায়নি। কিছুদিন আগেও দুই কেজি ৪৮০ গ্রাম ওজনের একটি ইলিশ নিলামে ১৩ হাজার ৩৯০ টাকায় বিক্রি হয়েছে, সেটিও তিনি কিনেছেন।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, ইলিশের সরবরাহ একেবারে নেই। দক্ষিণাঞ্চলের ইলিশ আসে না। যা আছে স্থানীয় নদীর ইলিশ। মাঝেমধ্যে দুয়েকটি বড় আকারের ইলিশ জেলেরা ঘাটে নিয়ে আসেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চাঁদপুরে ১৩ হাজারে বিক্রি হলো এক ইলিশ 

B
BN DESK | 23 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার