Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

BN DESK
10 October 2025, 12:41 AM পড়তে ১ মিনিট
চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর ভোক্তার সংরক্ষণ অধিদপ্তর ফরিদগঞ্জে অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (১৯ মে) দুপুরে ভোক্তা সংরক্ষণ জেলা কার্যালয় কর্তৃক উপজেলার নয়ারহাট ও গোয়াল ভাওর বাজার এলাকায়  অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নোংরা ও অসাস্থ্যকর পরিবেশ, ক্ষতিকর রং ব্যবহার  এবং  উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়াই খাদ্য সামগ্রী তৈরি করায় চমক স্টার বেকারিকে ১০ হাজার, একই অপরাধে রুচি বেকারিকে ৭ হাজার এবং মিথ্যা বিজ্ঞাপন দেওয়ায় ডিজিটাল ডেন্টাল কেয়ারকে ৫ হাজার সহ মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁদপুর ভোক্তার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য ধ্বংস করা হয়। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী  কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

অভিযানকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি, ক্রয় ভাউচার সংরক্ষণ, নকল ও ভেজাল পণ্য বিক্রয় এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম এবং  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এলাকা: চাঁদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

B
BN DESK | 19 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার