Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁদপুর শহরে গ্যাস লাইনে লিকেজ, সরবরাহ বন্ধ

BN DESK
10 October 2025, 12:15 PM পড়তে ১ মিনিট
চাঁদপুর শহরে গ্যাস লাইনে লিকেজ, সরবরাহ বন্ধ

চাঁদপুরে গ্যাস লাইন লিকেজের কারণে শহরের একাংশে সরবরাহ বন্ধ রয়েছে।

গতকাল রোববার (২৭ জুলাই) দিনগত রাত সাড়ে ১০টার দিকে শহরের হাজী মহসিন রোডে গ্যাস লিকেজ থেকে আগুন লাগলে সরবরাহ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

আজ সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১০টা থেকে লিকেজ স্থানে সড়ক কেটে লিকেজ মেরামতের জন্য কাজ শুরু হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, হাজী মহসিন রোড মেসার্স জিনিয়া এন্টারপ্রাইজের সামনে রোববার দিনগত রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ গ্যাস লাইন লিকেজ হয়ে আগুন লাগে। পরে স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে এবং চাঁদপুর গ্যাস অফিসে ফোন করে বিষয়টি জানান।

ব্যবসায়ীরা আরও জানান, কয়েকদিন আগেও ওই স্থান থেকে কয়েকগজ দূরে আগুন লাগে। ওই স্থান মেরামত করার পর আবারও একই ঘটনা ঘটে।

শহরের নতুন বাজার এলাকার বাসিন্দা ফরহাদ উদ্দিন ও মো. বিল্লাল মিজি বলেন, ‘গ্যাস সরবরাহের ক্ষেত্রে লাইনে ত্রুটি ও যান্ত্রিক সমস্যা হতে পারে। কিন্তু গ্যাস কোম্পানি থেকে কোনো সতর্কবার্তা কিংবা মাইকিং করা হয়নি। যে কারণে আমাদের ভোগান্তিতে পড়তে হয়েছে। খাবার হোটেলে লাইন দিয়ে সকালের নাস্তা ও দুপুরের খাবার কিনতে হয়েছে।

মেরামতের কাজে আসা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, ‘গ্যাস সরবরাহের এ লাইন অনেক পুরোনো। লাইন স্থাপনের পর এ সড়ক কয়েকবার উঁচু করা হয়েছে। যে কারণে মেরামত করতে একটু সময় লাগবে। গতকাল আগুনের সংবাদ পেয়ে শহরের দক্ষিণাঞ্চল অর্থাৎ রেললাইনের দক্ষিণ পাশের গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে এ অংশে থাকা পুরাণ বাজার অংশের সব গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

কোম্পানির কুমিল্লা আঞ্চলিক অফিসের প্রকৌশলী মাহমুদুজ্জামান বলেন, ‘রাতে সংবাদ পেলেও কাজ শুরু করা সম্ভব হয়নি। সকালে কাজ শুরু করেছে। মেরামত কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। সাময়িক অসুবিধার জন্য আমরা গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করছি।

এলাকা: চাঁদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চাঁদপুর শহরে গ্যাস লাইনে লিকেজ, সরবরাহ বন্ধ

B
BN DESK | 28 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার