Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁদপুর শহরে লেক থেকে এসএসসি পাশ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

BN DESK
10 October 2025, 09:59 PM পড়তে ১ মিনিট
চাঁদপুর শহরে লেক থেকে এসএসসি পাশ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মফস্বল ডেস্ক: চাঁদপুর শহরের লেক হতে সদ্য এসএসসি পাশ করা শিক্ষার্থী আল আমিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার ৭ সহপাঠীকে আটক করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) রাতে মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন সদর মডেল থানার ওসি বাহার মিয়া।

ওসি জানান, মৃত আল আমিন রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রমজান আলীর ছেলে। তারা শহরের মমিন পাড়ায় বসবাস করেন। আল আমিন গণি আদর্শ উচ্চ বিদ্যালয় হতে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে। সহপাঠীদের সাথে আড্ডা দিতে বের হওয়ার পর সে আর বাসায় ফেরেনি। 

আটক সাত সহপাঠী হলো- মামুন, দিদার গাজী, জাহেদ, দিদার ইসলাম, মঈন ইসলাম, শামীমসহ আরও একজন। এদের সাথেই আড্ডা দিতে বাসা হতে বের হয়েছিল আল আমিন।  পরে আলআমিনকে লেকে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। মৃত আল আমিনের পিতা রমজান আলী বলেন, “ধারণা করছি কিশোর গ্যাংয়ের সদস্যরা আমার ছেলেকে মেরে লেকের পানিতে ফেলে দেয়। আল আমিন সাঁতার না জানায় সে ডুবে মারা যায়। সে মূলত সহপাঠীদের সাথে আড্ডা দিতেই বাসা হতে বের হয়েছিল। আমি তদন্ত সাপেক্ষে দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।”

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, ‘‘আল আমিনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য সাত জনকে আটক করেছি। দ্রুত ঘটনার রহস্য উদঘাটন হবে আশা করছি।”

এলাকা: চাঁদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চাঁদপুর শহরে লেক থেকে এসএসসি পাশ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

B
BN DESK | 13 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার