Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁদাবাজির সময় শিক্ষার্থীদের হাতে ধরা, ২ পুলিশ সদস্য বরখাস্ত

BN DESK
02 September 2026, 04:45 AM পড়তে ১ মিনিট
চাঁদাবাজির সময় শিক্ষার্থীদের হাতে ধরা, ২ পুলিশ সদস্য বরখাস্ত

ফেনী শহরের ট্রাংক রোডে চাঁদাবাজির সময় দুই পুলিশ সদস্যকে আটক করেছে শিক্ষার্থীরা। এ ঘটনায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান।

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন- ফেনী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শুক্কুর এবং কনস্টেবল জাহিদ।

জানা যায়, গতকাল রোববার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে শহরের ট্রাংক রোডে দায়িত্বরত অবস্থায় পুলিশ উপ-পরিদর্শক শুক্কুর ও কনস্টেবল জাহিদ ট্রাক থেকে চাঁদা আদায় করার সময় শিক্ষার্থী আজিজুর রহমান রিজভী, সৌরভ হোসেন ও আরমান হোসেন রাফি হাতেনাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা সিএনজি অটোরিকশার গ্যাসের টাকা জোগাতে চালকের মাধ্যমে এ চাঁদা আদায় করছে বলে স্বীকার করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ফেনীর বাসিন্দা আজিজুর রহমান রিজভী বলেন, বাঁশ বোঝাই একটি ট্রাক থেকে এক সিএনজি অটোরিকশা চালক কিছু নিচ্ছিলেন দেখে আমাদের সন্দেহ হয়। তখন চালককে জিজ্ঞাসাবাদ শুরু করলে পাশে থাকা কনস্টেবল জাহিদ বলেন, গরিব মানুষ, ১০০-২০০ টাকা নিলে সমস্যা কি? তার এই ধরনের মন্তব্যে উপস্থিত সবাই ক্ষুব্ধ হয়ে উঠে। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সিএনজি চালক জানান, এসআই শুক্কুর ও কনস্টেবল জাহিদ তাকে গ্যাস বিল বাবদ ২০০ টাকা নিতে বলেছেন। ঘটনাটি তাৎক্ষণিক ফেনীর অতিরিক্ত পুলিশ সুপারকে অবহিত করেছি। 

এ বিষয়ে ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ঘটনার সাথে  জড়িত দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানায় তিনি।

এলাকা: ফেনী
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চাঁদাবাজির সময় শিক্ষার্থীদের হাতে ধরা, ২ পুলিশ সদস্য বরখাস্ত

B
BN DESK | 20 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার