Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁদা না পেয়ে মসজিদের ইমাম ও তার স্ত্রীকে পিটিয়ে জখম

BN DESK
08 October 2025, 10:36 PM পড়তে ১ মিনিট
চাঁদা না পেয়ে মসজিদের ইমাম ও তার স্ত্রীকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই লাখ টাকা চাঁদা না পেয়ে মসজিদের এক ইমাম ও তার স্ত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

গতকাল বুধবার (২৭ আগস্ট) দুপুরে পৌরসভার হরিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে আহত ইমাম তিনজনের নাম উল্লেখ ও তিন-চারজনকে অজ্ঞাতপরিচয় আসামি করে সোনারগাঁ থানায় অভিযোগ করেন।

অভিযুক্তরা হলেন রিফাত (২৭), তার বাবা শাহ আলম (৬০) এবং মা পারভীন আক্তার (৪৫)।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, পৌরসভার বাসিন্দা ও কুমিল্লার মেঘনা উপজেলার চিশতিয়া নিজামিয়া দরবার শরিফ জামে মসজিদের ইমাম খোরশেদ আলমের সঙ্গে তার প্রতিবেশী শাহ আলমের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সম্প্রতি উভয় পরিবারের বাড়ির সামনে দিয়ে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে অভিযুক্ত শাহ আলমের ছেলে রিফাত ভুক্তভোগী ইমামে কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। সেই চাঁদার টাকা না পেয়ে বুধবার দুপুরে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয় ভুক্তভোগী স্বামী-স্ত্রীর ওপর হামলা চালান।

হামলায় খোরশেদ আলম ও তার স্ত্রী শিরিনা আক্তার গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে আহত ইমাম খোরশেদ আলম বলেন, ‌দীর্ঘদিন ধরে শাহ আলম আমাদের পরিবারকে অন্যায়ভাবে জুলুম করে আসছে। বাড়ির পাশ দিয়ে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে আমার কাছে রিফাত দুই লাখ টাকা দাবি করেন। সেই টাকা না দেওয়ায় আমাদের মারধর করা হয়।

অভিযুক্ত রিফাতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চাঁদার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধে ধস্তাধস্তি হয়েছে। চাঁদার কোনো বিষয় নয়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

চাঁদা না পেয়ে মসজিদের ইমাম ও তার স্ত্রীকে পিটিয়ে জখম

B
BN DESK | 28 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার