Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকসেবীর ঝুলন্ত লাশ উদ্ধার

BN DESK
06 September 2026, 12:46 AM পড়তে ১ মিনিট

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে টুটুল (৪৫) নামে এক মাদকসেবীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নামোকাঞ্চনতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার এমাজ আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, টুটুলের মানসিক সমস্যা এবং মাদকাসক্ত ছিল। গত বৃহস্পতিবার রাতে মাদকাসক্ত হয়ে তার স্ত্রীকে হত্যার চেষ্টা করে সে। ভয়ে তার স্ত্রী মেয়ের বাড়িতে আশ্রয় নেয়। তারপর ফাঁকা বাড়িতে রাতে সে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার এসআই আনিসুর রহমান জানান, লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকসেবীর ঝুলন্ত লাশ উদ্ধার

B
BN DESK | 11 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার