Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৩ মোটরসাইকেল চালককে জরিমানা

BN DESK
06 September 2026, 12:34 AM পড়তে ১ মিনিট

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকায় ৩ মোটরসাইকেল চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে রহনপুর পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি।

এসময় বৈধ কাগজপত্র ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ৩ জন চালককে মোট ২ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। এছাড়া পৌর এলাকার স্লুইস গেট, বুড়িতলা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমি।

উপজেলা প্রশাসন জানায়, সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মোটরসাইকেল চালকদের সবসময় বৈধ কাগজপত্র সাথে রাখা এবং হেলমেট ব্যবহারের জন্য সতর্ক করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৩ মোটরসাইকেল চালককে জরিমানা

B
BN DESK | 31 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার