Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে নিষিদ্ধ ভারতীয় সিরাপসহ একজন আটক

BN DESK
06 September 2026, 12:36 AM পড়তে ১ মিনিট

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে ২১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় কফ সিরাপসহ (ফেনসিডিলের বিকল্প মাদকদ্রব্য) এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার (৩০ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের বেগুনবাড়ী এলাকায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬, বিজিবি) অধীনস্থ বাঙ্গাবাড়ি বিওপির টহল কমান্ডার হাবিলদার বিপুল চন্দ্র দেবনাথের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি ইজিবাইকসহ মোহাম্মদ আরিফ (২৯) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়।

আটককৃত আরিফ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার নিশকালিপুর (আন্ধ রইল) গ্রামের মাফির আলীর ছেলে। এবিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

একইসাথে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও ব্যবহৃত ইজিবাইক পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত এলাকায় মাদক পাচার, অবৈধ পারাপার ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে নিষিদ্ধ ভারতীয় সিরাপসহ একজন আটক

B
BN DESK | 31 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার