Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁপাইনবাবগঞ্জের চাঁ‘নবাবগঞ্জে ৮টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য গ্রেফতার

BN DESK
10 October 2025, 02:02 AM পড়তে ১ মিনিট
চাঁপাইনবাবগঞ্জের চাঁ‘নবাবগঞ্জে ৮টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য রাহাত আলীকে (২৮) গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে উদ্ধার হয়েছে ৮টি চোরাই মোটরসাইকেল। রাহাত শিবগঞ্জের দাদনচক আরাজীচৌকা গ্রামের শামিম উদ্দিনের ছেলে।

আজ সোমবার (১১ আগস্ট) বেলা আড়াইটায় জেলা পুলিশের একটি প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, গত ২৪ জুলাই সদর উপজেলার পুকুরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে আব্দুস সাত্তার নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় তিনি ২৭ জুলাই সদর থানায় মামলা করেন।

মামলা সূত্রে পুলিশ ওইদিন জেলার গোমস্তাপুর উপজেলার শুক্রবাড়ী এলাকায় মোটরসাইকেল চোর সন্দেহে জনতার হাতে আটক শিবগঞ্জের দাদনচক আদিনা কলেজ এলাকার জালাল উদ্দিনের ছেলে সোহেল রানা (২৩) ও মো. বাবুর ছেলে মো. শিহাব(২১) নামে দুই যুবককে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের রিমান্ডে নিলে আসামি সোহেল রানার দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে দেয়া তথ্যে পুলিশ গতকাল রোববার রাহাতকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যে পুলিশ শিবগঞ্জের তারাপুর মোন্নাপাড়া গ্রামের মো. আলমের ছেলে পলাতক আসামি মোহাম্মদ আলীর (২২) বাড়ি থেকে মামলার বাদির মোটরসাইকেলসহ ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে।

মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হরেন্দ্রনাথ দেবদাশ বলেন, রাহাতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চোরচক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জের চাঁ‘নবাবগঞ্জে ৮টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য গ্রেফতার

B
BN DESK | 11 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার