Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গৃহবধূ হত্যা মামলার আসামি দম্পতি গ্রেফতার

BN DESK
04 September 2026, 01:31 PM পড়তে ১ মিনিট
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গৃহবধূ হত্যা মামলার আসামি দম্পতি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় র‌্যাবের অভিযানে গত ৫ জুলাই জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে খালেদা বেগম (২৬) নামে ৬ মাসের এক শিশু সন্তানের জননী এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয়  পলাতক আসামি এক দম্পতি গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, চৈতন্যপুর গ্রামের সলেমান আলীর ছেলে সাদিকুল ইসলাম (৩৮) এবং  সাদিকুলের স্ত্রী মোকতারা বেগম (৩২)। গত  রোববার ভোররাতে নাচোলের গোলাবাড়ি এলাকা থেকে ওই দম্পতিকে গ্রেফতার করা হয়।

গতকাল রোববার দুপুরে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, ধাইনগর ইউনিয়নের বড়মহেষপুর গ্রামের প্রবাসী ইউসুফ আলীর স্ত্রী খালেদা ওরফে শুকমন পাশের চৈতন্যপুর গ্রামে  বাবা সৈবুর আলীর বাড়িতে অবস্থানকালে বাড়ির সীমানা নিয়ে পাশের বাড়ির আপন চাচাতো ভাইদের সাথে  বাকবিতন্ডা  শুরু হয়।

একপর্য়ায়ে তাদের হাতে খুন হন খালেদা। এ সময় তার বাবা, মা ও বোন আহত হন। র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গৃহবধূ হত্যা মামলার আসামি দম্পতি গ্রেফতার

B
BN DESK | 21 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার