Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁপাইনবাবগঞ্জের পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

BN DESK
04 September 2026, 04:38 AM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে ও রাতে নয়ালাভাঙ্গা ইউনিয়নে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে দুর্ঘটনা দু’টি ঘটে। নিহতরা হলেন- একই ইউনিয়নের সাবেক লাভাঙ্গা গ্রামের সাদিকুল ইসলামের ছেলে নসিমন চালক মোহাম্মদ আলী(২৩) এবং পার্বতীপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে মোটরসাইকেল আরোহী রেজাউল করিম(৫৫)। রেজাউল করিম পেশায় দূরপাল্লার কোচ চালক ছিলেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির বলেন, গতকাল শুক্রবার রাত সোয়া ৮টায় হরিনগর এলাকায় পাথরবোঝাই একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে আহত হন মোটরসাইকের চালক রেজাউল করিম। পরে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে গতকাল শুক্রবার দুপুর পৌনে ১টায় নামোসুন্দরপুর এলাকায় সড়কে অন্য যানবাহনকে সাইড দিতে গিয়ে সড়কের পাশে নসিমন উল্টে আহত হন মোহাম্মদ আলী। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উভয় ঘটনায় পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এসব ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জের পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

B
BN DESK | 07 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার