Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অগ্নিকান্ডে ১০ লাখ টাকার ক্ষতি

BN DESK
06 September 2026, 12:27 AM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের পোল্লাডাঙ্গা গ্রামে বৈদ্যুতিক গোলোযোগ থেকে সৃষ্ট অগ্নিকান্ডে ৪টি সেমিপাকা বাড়ির অন্তত: ১০টি ঘর ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পরিবারগুলো। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয়, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল রোববার বেলা ২টায় ৪টি বাড়ির কোন একটি ঘরে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই তা আশপাশের পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ভোলাহাট ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এরই মধ্যে ঘর, আসবাবপত্র ও মালামাল সব আগুনে ভস্মীভূত হয়ে যায়। ভোলাহাট ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ শ্রীকৃষ্ণ প্রসাদ বলেন, স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যাপক সাহায্য করেন। তবে অগ্নিকান্ডে প্রায় সর্বশান্ত হয়ে পড়েছে সাধারণ পরিবারগুলো।

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে সাহায্য করে। ওই গ্রামের জিয়াউর রহমান, মো. তারা, তরিকুল ইসলাম ও  চান্দু বেগমের বাড়ি পুড়ে গেছে। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অগ্নিকান্ডে ১০ লাখ টাকার ক্ষতি

B
BN DESK | 16 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার