Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁপাইনবাবগঞ্জের শ্রমজীবীদের অনেকেই গণভোটের বিষয়ে জানেন না

BN DESK
08 February 2026, 10:24 PM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট নিয়ে চাঁপাইনবাবগঞ্জের কর্মজীবী/শ্রমজীবী মানুষ এখনও খুব আগ্রহী নন। অনেকেই জানেন না গণভোটের বিষয়টি। এমনকি অনেকেই যে দু’টি ভোট দিতে হবে তাও জানেন না। জেলার তিনটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টির প্রার্থীসহ ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজারের কুলি নূর আলম(৪৫) বেশ সচেতন। দেশের রাজনীতির ব্যাপারেও খোঁজ রাখেন তিনি। কুলিদের ঘরে টিভি দেখার পাশাপাশি স্মার্ট ফোনে ফেসবুকও ব্যবহার করেন। নির্বাচন ভাবনা নিয়ে প্রশ্ন করতেই তিনি পাল্টা জিজ্ঞাসা করেন, সাধারণ মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হবে কি এই ভোটের মাধ্যমে?  তিনি বলেন, ভোট দিতে যাব কিনা এখনও সিদ্ধান্ত নেইনি।

দেড় বছর আগে আওয়ামী লীগ সরকার পতনের পর আশা করেছিলাম দেশে পরিবর্তন আসবে। দরিদ্র মানুষের জন্য ভাল কিছু হবে। কিন্তু এখন সেই ভাবনা অনেকটা বাদ দিয়েছি। তবে ভবিষ্যতে ভাল কিছু হতেও পারে। অবস্থা বুঝে ভোট দিতে যাব। পুরাতন বাজারের আরেক শ্রমিক আল-আমিন(৫৫) বলেন, ভোটে তো নতুন চেহারা দেখছি না। বরং গন্ডগোল হয় কিনা তা নিয়ে ভয়ে আছি। তবে ভোট দিতে যাবার ইচ্ছা আছে। নতুন সরকার আসলে যদি কিছু দেয় আমাদের।

ফার্নিচার মার্কেটিংয়ে জড়িত শহরের বাক্সপট্টি এলাকার জিয়াউর রহমান(২৮) বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কিছুটা ভাল। এখন ভোটটা ভাল ভাবে পার হলেই হয়। প্রচারণায় অতিরিক্ত মাইকের ব্যবহার না থাকা, পোস্টার না থাকা জাতীয় বিষয় ভাল হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জের শ্রমজীবীদের অনেকেই গণভোটের বিষয়ে জানেন না

B
BN DESK | 08 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার